বলিউড অভিনেতা রণবীর কাপুরের নাম জড়িয়েছে দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ সহ একাধিক নায়িকার সঙ্গে। যারই প্রেক্ষিতে দীপিকা এবং ক্যাটরিনার মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। যা মোটামুটি ভাবে সকলেরই জানা।
দীপিকার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই ঘনিষ্ঠতা বেড়েছিল ক্যাটরিনার সঙ্গে। এরপর থেকে নাকি এই দুই নায়িকার মুখ দেখাদেখি বন্ধ! তবে সম্প্রতি দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যাটরিনা।
মূলত গেল কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দীপিকার লুক নিয়ে ‘ভোগ ইন্ডিয়া’র এক র্যাপিড ফায়ারে মন্তব্য করেছেন ক্যাটরিনা।
ক্যাটরিনাকে প্রশ্ন করা হয় সম্প্রতি তার দেখা কোন তারকার রেড কার্পেট লুক তাকে রোমাঞ্চিত করেছে। আর তাতেই অভিনেত্রী নাম নিলেন দীপিকার। বললেন, ‘আমার মনে হয় ও দারুণ একটা লুক ক্রিয়েট করেছে।’
প্রসঙ্গত, এবারের কানের জুরি ছিলেন দীপিকা। কানের রেড কার্পেটে বেশ কয়েকবার দেখা মিলেছে অভিনেত্রীর। সব মিলিয়ে সবারই নজর কেড়েছে এই অভিনেত্রী।
এদিকে চলতি মাসের শুরুতেই রটে গিয়েছিল মা হতে চলেছেন ক্যাটরিনা। তাই নাকি আসছেন না জনসম্মুখে। তবে জন্মদিনে মালদ্বীপে ছুটি কাটিয়ে আসার পরেই পরের ছবি ‘মেরি ক্রিসমাস’-এর ঝলক শেয়ার করেন তিনি। বিজয় সেতুপতির সঙ্গে এই সিনেমায় কাজ করবেন অভিনেত্রী। এছাড়াও হাতে আর বেশি কিছু প্রজেক্ট আছে তার।- পিঙ্কভিলা







