চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থকেই ‘ঘৃণা’ করতেন লিভারপুলকে হারানো সেরা খেলোয়াড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষে থাকা লিভারপুল। এফএ কাপে চতুর্থ রাউন্ডে ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপের তলানির দল প্লাইমাউথ আর্গিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে দলটিকে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ডিফেন্ডার নিকোলো ক্যাটিচ। তিনি জানিয়েছেন, পুরনো প্রতিদ্বন্দ্বিতার কারণে দলের গোলরক্ষক কনোর হ্যাজার্ডকে ঘৃণা করতেন।

এল ক্ল্যাসিকোর বার্সা-রিয়াল বা ম্যানচেস্টার ডার্বির মতো দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয় স্কটল্যান্ডের সেল্টিক এবং রেঞ্জার্সের মধ্যে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়া লিগের সেল্টিকে খেলতেন প্লাইমাউথের গোলরক্ষক হ্যাজার্ড আর রেঞ্জার্সে খেলতেন ক্যাটিচ। এ কারণে নিজেদের গোলরক্ষক হওয়ার পরও তাকে ঘৃণা করতেন ক্যাটিচ।

ম্যাচ জয়ের প্রতিক্রিয়ায় ক্যাটিচ জানিয়েছেন, ‘এজন্যই আমি এখানে এসেছি। এ জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। রক্ষণে আমরা ভালো প্রতিরোধ গড়েছিলাম এবং বাকিরাও শতভাগ দিয়েছে। কোচ আমাদের কাছে যেমন চেয়েছিল তেমন খেলেছি।’

Banglabid

ম্যাচের ৭৫ শতাংশ বল দখলে রাখা লিভারপুলকে পুরোটা সময় হতাশ করেছেন প্লাইমাউথের হ্যাজার্ড। অসাধারণ সব সুযোগ ঠেকিয়ে গোলবঞ্চিত রাখেন ডিয়েগো জোতা বা ফেদেরিকো কিয়েসাদের। গোলমুখে আসা চার শটের সবগুলো ঠেকিয়ে দেন নর্দান আয়ারল্যান্ডের গোলরক্ষক।

গোলকিপার হ্যাজার্ডকে নিয়ে ক্যাটিচ বলেছেন, ‘এখানে আসার পর আমি হ্যাজার্ডকে ঘৃণা করতাম কারণ সে সেল্টিকে খেলতো। তবে আমি রেঞ্জার্সের অনেক বড় সমর্থক। সে আমাদের জয় উপহার দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটি মুহুর্ত।’

বসনিয়ার এ ডিফেন্ডার ২০১৮-২০২১ পর্যন্ত তিন মৌসুম রেঞ্জার্সের হয়ে খেলেছেন। ২০২২ সালে জুরিখে যাওয়ার পর জানুয়ারিতে ধারে প্লাইমাউথে খেলতে আসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপক্যাটিচপ্লাইমাউথরেঞ্জার্সলিড স্পোর্টসলিভারপুলসেল্টিকহ্যাজার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT