চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করুনের ফিফটিতে ওভালে প্রথমদিনে দুইশ পেরিয়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার ব্যাটসম্যান ওভালে প্রথম দিন ২০০ পেরিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে ওভাল টেস্টের শুরুটা ভালো হয়নি ভারতের। বৃষ্টি বিঘ্নিত দিনে ইংল্যান্ড পেসারদের তোপে দ্রুতই উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে ফিফটি করেছেন করুন নায়ার। তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে দুইশ পেরিয়েছে ভারত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। চ্যালেঞ্জ সামনে রেখে টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। বৃষ্টি বাধা কাটিয়ে প্রথমদিনে খেলা হয়েছে ৬৪ ওভার। ৬ উইকেটে ২০৪ রান তুলেছে ভারত। করুন ৫২ রানে এবং সুন্দর ১৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ রানে প্রথম উইকেট হারায় সফরকারী দল। যশ্বী জয়সওয়াল ফিরে যান ২ রান করে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ফেরেন ১৪ রান করেন। তৃতীয় উইকেটে গিল ও সাই সুদর্শন মিলে যোগ করেন ৪৫ রান। ৩৫ বলে ২১ রান করে গিল রানআউট হয়ে ফিরে গেলে জুটি ভাঙে।

Banglabid

১০১ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ১০৮ বলে ৩৮ রান করে ফেরেন লোকেশ রাহুল। ১২৩ রানে রবীন্দ্র জাদেজাকে ফেরান জশ টাং, ৯ রান করেন। ১৫৩ রানে ষষ্ঠ ব্যাটারকে হারায় সফরাকারীরা। ৪০ বলে ১৯ রান করে ফিরে যান ধ্রুভ জুরেল। পরে করুন আর সুন্দর মিলে দিনের বাকি অংশ পার করেন।

প্রথমদিনে ইংলিশ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন ও জশ টাং দুটি করে উইকেট নেন। ক্রিস ওকস নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডকারুণগিলভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT