চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্তিকের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
বিনোদন
A A

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি বেশিদিন। তবে কি কারণে ভেঙে ছিল কার্তিক-সারার প্রেমের সম্পর্ক তা আজও সবার অজানা।

এরপর থেকে তা নিয়ে মুখ খুলতে শোনা যায়নি সারা আলি খান কিংবা কার্তিককে। তবে অবশেষে মুখ খুললেন সারা। কার্তিক আরিয়ানের সাথে ব্রেকআপের পর নিজের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন সারা।

এক সাক্ষাৎকারে সারা জানান, “২০২০ সালটি তার জন্য ভয়ঙ্কর একটি বছর। যার শুরুটা হয়েছিল তার সম্পর্কের ভাঙন দিয়ে। তবে কার সঙ্গে সম্পর্কের ভাঙ্গন হয়েছিল সেটা গোপনই রেখেছেন অভিনেত্রী। তবে সালটা দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকেই, নাম না করেও সারা যে আসলে কার্তিকের সঙ্গে ছাড়াছাড়ির কথাই বলেছেন, তা বুঝতে আর কারও বাকি নেই।

সারার কথায়, ‘‘কেদারনাথ, সিম্বার পর আমার উপর সবার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। ফলে একটা চাপ ছিল। এই ছবিগুলোর পর প্রশংসা পেয়েছি। তারপর দুটো ছবিতে খারাপ অভিনয় করায় সকলে বলতে শুরু করল, এটাই আসল সারা!” সে সময় লোকে আমাকে নিয়ে ট্রোলও করেছিল। ফলে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম।

পাশপাশি ‘লাভ আজ কাল’ এর ব্যর্থতা প্রসঙ্গে সারা বলেন, ‘‘আসলে শিল্পী হিসেবে প্রতিটা দিন কিছু না কিছু শিখি। আর এই শেখার চেষ্টাটাই প্রতিনিয়ত করি। আমি অনেক এমন ছবি করেছি যেখানে দর্শক আমাকে পছন্দ করেনি। কিন্তু ভুল করার এটাই তো বয়স আমার।’’

যদিও এই মুহূর্তে সারার হাতে এক গুচ্ছ কাজের প্রস্তাব রয়েছে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘অ্যায় ওয়াতন ওয়াতন’ ছবিতে। এ ছাড়াও ‘গ্যাসলাইট’, অনুরাগ বসু ‘মেট্রো’ ছবিতে দেখা যাবে সারাকে।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্তিক আরিয়ানসারা আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT