চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের আসর খেলেই আইপিএলকে বিদায় জানাবেন কার্তিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল খেলতে কার্তিকের বিদায়, ক্রিকেটাররা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৮ সালে আইপিএলের শুরুর আসর থেকে সবকটি আসরেই খেলছেন দিনেশ কার্তিক। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে সাজিয়েছেন লম্বা ক্যারিয়ার। আসন্ন আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলবেন। দলটির হয়েই নিজের শেষ আইপিএল খেলতে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এই খবর। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষের অপেক্ষায়। আইপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণাও দিতে পারেন তিনি।

আইপিএলের ইতিহাসে মাত্র ৭ জন ক্রিকেটার সবগুলো আসরে খেলেছেন। তাদের মধ্যে একজন কার্তিক। এই তালিকার বাকি ৬ জন হলেন- মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পাণ্ডে।

আইপিএলে এখন পর্যন্ত আয়োজিত ১৬ আসরে কেবল দুটি ম্যাচই খেলতে পারেননি কার্তিক। প্রথম মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচে খেলেননি। আর গত আসরে বেঙ্গালোরের হয়ে খেলেননি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

সবমিলিয়ে আইপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেগুলো হল- দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়নস (বিলুপ্ত), কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

আইপিএলে মোট ২৪০ ম্যাচ খেলেছেন কার্তিক। প্রায় ২৬ গড়ে রান করেছেন ৪৫১৬। স্ট্রাইক রেট ১৩২ এর বেশি। আছে ২০টি ফিফটি। উইকেটকিপার হিসেবে সব রকম ডিসমিসাল মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির পরই আছেন কার্তিক (১৩৩)। স্টাম্পিংয়েও ধোনির পরের অবস্থানটা তার (৩৬)। অধিনায়কত্বও করেছেন আইপিএলে। নেতৃত্ব দিয়ে জিতেছেন ২১ ম্যাচ, হেরেছেনও ২১ ম্যাচ। টাই হয়েছে একটি ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকার্তিকভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT