চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ট্রলের শিকার করণ যোহর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
যোহর সানগ্লাস পরে ছবি, ট্রলের শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১ লাখের নিচে চশমা পরতেই পারব না..! মাত্র হাজার টাকার চশমা দিয়ে কী হবে? এর থেকে আরেকটু বেশি দামের হবে কি?’- বলিউডের তারকা নির্মাতা, প্রযোজক করণ যোহরের এমন মন্তব্যে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা!

তারা বলছেন, ‘এতো নাক উঁচু কীসের..!’ করণ যোহর মানেই ব্র্যান্ডেড পোশাক, বহুমূল্য প্রসাধনী দ্রব্য আর অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ। তার কেতাদুরস্থ ফ্যাশন সেন্স নিয়ে বি-টাউনের তারকাদের মধ্যেও চর্চার জো নেই। করণের ঘনিষ্ঠ বন্ধু-তারকারাও এই নিয়ে মশকরা করতে ছাড়েন না। এবার সেই করণ-ই প্রকাশ্যে নিজের রোদচশমা-প্রীতির কথা বলে মারাত্মক ট্রোলের শিকার!

সম্প্রতি এক ভিডিও শেয়ার করেছেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার পীযূষ বনশল, যিনি দেশের জনপ্রিয় আই-ওয়্যার ব্র্যান্ডের মালিক। আসলে সেটি বিজ্ঞাপনী ভিডিও। সেখানেই করণকে দেখা গেল বিদেশে ছুটি কাটাতে গেছেন। ক্যাফেতে বসে ফোন করেছেন পীযূষকে। পরিচালক, প্রযোজককে বলতে শোনা গেল, আরে পীযূষ লেন্সকার্টে চশমা দেখছিলাম। কী দারুণ কালেকশন। আর দাম ৯৯৯ ডলার তো? যা শুনে পীযূষ বলেন, আরে না না, ৯৯৯ টাকা। তখনই করণ হতবাক হয়ে যান। তারপরই সানগ্লাসের দাম নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।

Banglabid

করণ বলেন, আরে আমি এখন ১ লাখের নিচে চশমা ছাড়া পরতে পারি না। ৯০ হাজার দাম করো। করণের একথা শুনে পীযূষ বলেন, আরে দামী চশমা বেচার অনেককে পেয়ে যাবে। নিয়ে নাও ওখান থেকে। এরপর করণের মন্তব্য, আচ্ছা তোমারও রইল, আমারও রইল। ৮০ হাজার টাকা। এদিকে পীযূষ তো নাছোড়বান্দা! সেই প্রস্তাব প্রত্যাখান করে করণের ফোন কেটে দেন তিনি। আর এমন ভিডিও দেখেই ট্রোলের বন্যা বয়ে যায় করণকে নিয়ে।

নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘এত টাকা থাকলে আমার ব্যাঙ্কে পাঠিয়ে দিন।’ কারও বক্তব্য, ‘আপনি চশমা পরে ঘুমান নাকি বিজ্ঞাপনের সুযোগ আসলে ছাড়তেই চাইছেন না!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চশমাবলিউডবিজ্ঞাপনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT