চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কানতারা’র বিরুদ্ধে চুরির অভিযোগ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২২
বিনোদন
A A

ভারত জুড়ে চলছে ‘কানতারা’র ঝড়। বিশ্বজুড়ে ১৫০ কোটি রূপি আয় করেছে এই ছবিটি। জয় করেছে দর্শক-সমালোচকদের মন। ছবির সাফল্যের আনন্দে নির্মাতা-কলাকুশলীরা যখন উড়ছে, তখনই ‘কানতারা’র বিরুদ্ধে উঠলো নকলের অভিযোগ।

‘কানতারা’ সিনেমার গান ‘বরাহ রুপম’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছে কেরালার ব্যান্ড ‘থাইক্কুদাম ব্রিজ’। তাদের দাবি, গানটি তাদের ব্যান্ডের ‘নবরসম’ এর ‘কপি।’ সোমবার ইনস্টাগ্রামে এই অভিযোগ তুলেছে ব্যান্ডটি।

ইনস্টাগ্রাম পোস্টে ব্যান্ডটি লিখেছে, ‘আমাদের শ্রোতাদের জানাতে চাই যে ‘থাইক্কুদাম ব্রিজ’ ব্যান্ড কোনো ভাবেই কানতারার সাথে যুক্ত নয়। আমাদের ব্যান্ডের গান ‘নবরসম’-এর সাথে সিনেমার গান ‘বরাহ রুপম’-এর এই মিল কপিরাইট আইনের স্পষ্ট লঙ্ঘন। আমরা এর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। কন্টেন্টের কোথাও আমাদের কোনও স্বীকৃতি দেয়া হয়নি বরং মৌলিক বলে দাবি করা হয়েছে।’

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অচ‍্যুত কুমারকানতারাকিশোরথাইক্কুদাম ব্রিজপ্রমোদ শেঠিবরাহ রুপমসপ্তমী গৌড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

জুন ২০, ২০২৬

বিদায় ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক: মাঠ থেকে সংগঠক, সবখানেই রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর

জুন ২০, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

জুন ২০, ২০২৬

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT