বিনোদন

কঙ্গনা বললেন,‘কেউ আমাকে আটকাতে পারবে না’

অভিনেত্রী সুন্দর পোশাক ও গহনা পরা, চোখে শান্তি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী একটি সুন্দর পোশাক পরা এবং গহনা পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন, প্রাকৃতিক আলোতে তার মুখের অভিব্যক্তি শান্ত ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে বিতর্কিত তারকা হিসেবে বরাবরই সবার কাছে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। হর-হামেশাই সোজাসাপটা ভঙ্গিতে নিজের মনের কথা তুলে ধরতে ওস্তাদ এই অভিনেত্রী। যারই প্রেক্ষিতে এবার কঙ্গনা জানালেন কীভাবে শুধুমাত্র দেশদ্রোহীদের বিরুদ্ধে মুখ খোলার জেরে কোটি কোটি টাকার ব্র্যান্ড এনডোর্সমেন্ট হাতছাড়া হয়েছে তার।

সম্প্রতি টুইটারের সিইও ইলন মাস্কের এক মন্তব্যের প্রশংসা করতে দেখা গেল বলিউডের ‘কুইন’কে। সেখানে মাস্ক বলেছেন, ‘আমার যা মন চাইবে আমি বলব’। সেই সাক্ষাৎকারের স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন নায়িকা। যার শিরোনাম তিনি লিখেছেন, ‘আমার যা মন চাইবে আমি বলব, এর জেরে যদি আমাকে টাকা খোয়াতে হয় তাহলেও পরোয়া নেই: ইলন মাস্ক’।

এটি শেয়ার করেই কঙ্গনা লেখেন, ‘এটাই চরিত্র, আসল স্বাধীনতা আর সাফল্য। হিন্দুত্বের জয়গান করায়, রাজনীতিবীদ, দেশদ্রোহী, টুকরো টুকরো গ্যাং-এর বিরুদ্ধে কথা বলায় ২০-২৫টি ব্র্যান্ড এনডোর্সমেন্ট হাতছাড়া হয়েছে আমার, রাতারাতি আমাকে বার করা হয়েছে প্রোজেক্ট থেকে। এর জেরে বছরে ৩০-৪০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি আমি’।

এরপর কঙ্গনা লেখেন, ‘কিন্তু আমি স্বাধীন, আমি যা চাইব সেটা বলব। কেউ আমাকে আটকাতে পারবে না, বিশেষত সেইসব এজেন্ডা নির্ভর মাল্টি-ন্যাশনাল কোম্পানির মালিকরা যারা ভারতের সংস্কৃতি আর সংহতিকে ঘৃণা করে…’।

এরপর ইলন মাস্কের প্রশংসা করে অভিনেত্রী লেখেন, ‘ধনী ব্যক্তিদের অন্তত টাকা পয়সার ব্যাপারে পরোয়া করা উচিত নয়।’ সোশ্যাল মিডিয়ায় হামেশাই মাস্কের গুণগান করেন কঙ্গনা। ভারতীয় খাবারের প্রতি সম্প্রতি ভালোবাসা জাহির করেছিলেন টুইটারের টেসলা কোম্পানির মালিক। যার জবাবে মুগ্ধ কঙ্গনা জানান, ‘আমাদের আর কত কারণ দেবেন আপনাকে আরও বেশি করে ভালোলাগার’।

আপাতত ‘চন্দ্রমুখী ২’ নিয়ে ব্যস্ত কঙ্গনা। পি ভাসুর এই ছবি তামিল হরর কমেডি ‘চন্দ্রমুখী’র সিকুয়েল। যে ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত এবং জ্যোতিকা। চন্দ্রমুখী-তে রাজসভার দক্ষ নৃত্যশিল্পী হিসাবে দেখা যাবে কঙ্গনাকে।

সূত্র: আউটলুক

বিষয়:ইলন মাস্ক কঙ্গনা কঙ্গনা রানাউত মাস্ক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…