চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যা করেছে, ঠিক করেছে’, কঙ্গনার চড় কাণ্ড প্রসঙ্গে অভিযুক্তের মা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ শিরোনাম চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চণ্ডীগড় বিমানবন্দরে ভারতের নির্বাচনে সদ্য বিজয়ী সংসদ সদস্য ও বলিউড তারকা কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় উত্তপ্ত এখন পুরো ভারত। উক্ত ঘটনায় ইতোমধ্যেই গ্রেফতার ও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত সিআইএসএফ এর জওয়ান কুলবিন্দর কৌরকে। এবার মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত কুলবিন্দর কৌরের মা বীর কৌর।

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বীর কৌর জানিয়েছেন, ‘আমার মেয়ে যেটা করেছে ঠিক করেছে।’ প্রসঙ্গত, নারী নিরাপত্তারক্ষীর মা বীর কৌর নিজেই পাঞ্জাবে হওয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

শুধু কুলবিন্দরের মা বীর কৌর নন, এ ঘটনায় মুখ খুলেছেন অভিযুক্ত কুলবিন্দর সিং-এর ভাই শের সিং মাহিভাল ও। তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমের সাহায্যেই চণ্ডীগড় বিমানবন্দরের ওই ঘটনার কথা জানতে পেরেছি। বুঝেছি যে কঙ্গনার মোবাইল এবং পার্স চেক করার সময় এই ঘটনাটি ঘটেছে। তর্ক বিতর্কের পরে আমার বোন আবেগপ্রবণ হয়ে পড়েছিল, যে কারণে ঘটনাটি ঘটেছে। সেনা এবং কৃষক, দুই পক্ষই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বিষয়ে আমরা আমার বোনকে পূর্ণ সমর্থন করছি।’

Banglabid

এদিকে কঙ্গনাকে চড় মার সেই নিরাপত্তারক্ষী ঘটনার বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার নিজের চাকরির চিন্তা নেই, মায়ের সম্মানের জন্য আমি এমন হাজারও চাকরি কুরবান করতে পারি।’

কঙ্গনাকে চড় মারার ঘটনায় গোটা বলিউড নিরব থাকলেও মুখ খুলেছেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। তিনিও অভিযুক্ত জওয়ান কুলবিন্দরের সমর্থনে লেখেন, ‘আমি কখনওই হিংসা সমর্থন করি না। তবে আমি এই সিআইএসএফ কর্মীর রাগের কারণ বুঝতে পেরেছি। সিআইএসএফ যদি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়, তবে আমি ওর চাকরি নিশ্চিত করব। যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’ – টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযুক্তকঙ্গনাকঙ্গনা রানাউতকুলবিন্দর কৌরচড় কান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT