বিনোদন

মুম্বাইয়ের বাংলো বিক্রি, কোথায় থাকবেন কঙ্গনা?

বাংলা অভিনেত্রী কঙ্গনা রাণৌত, মুম্বাইয়ের বাংলো বিক্রির খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা রাণৌত মুম্বাইয়ের বাংলো বিক্রির খবরের সাথে সম্পর্কিত ছবি, যেখানে তিনি দেখাচ্ছেন তার স্টাইলিশ লুক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে পালি হিলের বাংলো বিক্রি করলেন কঙ্গনা রানাউত। ২০১৭ সালের সেপ্টেম্বরে ২০ কোটিতে পালি হিলের বাংলোটি কিনেছিলেন বলিউড অভিনেত্রী, এবার সেটি ৩২ কোটিতে বিক্রি করেছেন তিনি।

জানা গেছে, ৩০৭৫ স্কয়ার ফিটের এই বাংলোটিতে ৫৬৫ স্কয়ার ফিটের গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। যার ক্রেতা শ্বেতা বাথিজা, যিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত একটি কোম্পানি কমলিনি হোল্ডিংসের অংশীদার।

জিপকি দ্বারা অ্যাক্সেস করা সম্পত্তি রেজিস্ট্রেশন নথি অনুসারে লেনদেনের জন্য প্রায় ২ কোটি টাকার একটি মোটা স্ট্যাম্প ডিউটি ​​এবং ৩০ হাজার টাকার নিবন্ধন ফি জড়িত ছিল৷

রাজনীতির ময়দানে পা দিয়েই অভিনেত্রী থেকে পুরোদস্তুর নেত্রী হয়ে উঠেছেন কঙ্গনা রানাউত। মান্ডি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে কখনও দিল্লিতে আবার কখনও হিমাচলে ফিরে যান কঙ্গনা। সেই কারণেই কি কঙ্গনা পালি হিলের বাংলো বিক্রি করে দিলেন, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও বাংলো বিক্রি নিয়ে পাল্টা কোন মন্তব্য করেননি অভিনেত্রী।- বলিউড হাঙ্গামা

বিষয়:কঙ্গনা রানাউত বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…