চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইমার্জেন্সি’ মুক্তির আগে কঙ্গনাকে হত্যার হুমকি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A

হত্যার হুমকি পেয়ে পুলিশের সাহায্য চাইলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং-কে ইমার্জেন্সি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে এবং হত্যার হুমকি দিতে দেখা যায়।

শিখ সম্প্রদায়ের দাবি, ইমার্জেন্সি সিনেমায় দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে। তারা ছবি মুক্তি আটকানোর দাবি জানিয়েছেন। এবার তো সরাসরি খুনের হুমকি দেয়া হলো কঙ্গনাকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভিকি থমাস সিং-কে বলতে শোনা যায়, ‘ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন, তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের আঙ্গুল দিয়ে খোঁচায়, তাদের আঙুলই কেটে দেই আমরা। আমরা যদি নিজেদের গলা কাটাতে পারি, তাহলে গলা কাটতেও পারি।’

ভিডিওতে অন্য একজন বলছেন, ‘আপনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে সর্দাররা আপনাকে চপ্পল দিয়ে মারবে। থাপ্পড় তো খেয়েই নিয়েছেন। আমি খুব গর্বিত ভারতীয়। আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও যদি আমি আপনাকে দেখতে পাই, শুধু একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসেবে নয়, আমার সমস্ত হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ভাইয়ের হয়ে আপনাকে চপ্পল দিয়ে স্বাগত জানাব।’ প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং বিতর্কিত অভিনেতা আজাজ খানকেও ভিডিওতে দেখা যাচ্ছে।

এই ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা নিজেই। পোস্টে মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগও করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘দয়া করে এই বিষয়টি একটু দেখুন।’

আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’র।

Reneta

‘গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের’ ঝলক হিসাবে ইমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেসময় একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপালি পর্দায়।

আসন্ন ছবিটিতে কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এছাড়াও আরো দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমার্জেন্সিকঙ্গনা
শেয়ারTweetPin

সর্বশেষ

লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও প্রথম ঢাকা

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT