চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ আর রহমানের সমালোচনায় সরব কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে চর্চায় অস্কারজয়ী সুরকার এবং গায়ক এ আর রহমান। গায়কের অভিযোগ, গত আট বছরে বহু কাজ হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, বলিউডে কুসংস্কার বা ধর্মীয় বিভাজন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ আর রহমানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এবার বলিউড অভিনেত্রী এবং সাংসদ কঙ্গনা রানাউত তীব্র সমালোচনা করেছেন এ আর রহমানের। অস্কারজয়ী এই সংগীতশিল্পীকে সরাসরি ‘ঘৃণ্য মানুষ’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন। রহমানের দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষরা সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান।

রহমানের এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।

Banglabid

কঙ্গনা স্পষ্ট জানান, রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং রহমান নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না।

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন এ আর রহমান। বলিউড-দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী। কিন্তু শিল্প-সংস্কৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব প্রসঙ্গে রহমানের এসব বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারজয়ীএ আর রহমানকঙ্গনা রানাউতসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT