চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে যেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশি অভিনেতা ও সমাজকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার প্রয়োজনেই তিনি গত ছয় মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

তিনি বলেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি পুরোপুরি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। অসুস্থতার কারণে আগে কথায় যে জড়তা ছিল, তা প্রায় কেটে গেছে।

চিকিৎসা নিয়ে লিটন এরশাদ বলেন, ‘ইতোমধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’

বর্তমানে ইলিয়াস কাঞ্চন মেডিসিন কোর্সে আছেন। এই কোর্স শেষ হলে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন চিকিৎসকরা।

তিনি কবে দেশে ফিরতে পারবেন– এ বিষয়ে লিটন এরশাদ জানান, নতুন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে চিকিৎসা কতটা অগ্রসর হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে। সেই অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।

Reneta

দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাইলিয়াস কাঞ্চননায়কনিচসানিরাপদ সড়ক চাইব্রেন টিউমারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT