যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস ও বিরোধী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কের মুখোমুখি হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ-এর আয়োজনে এই বিতর্ক চলছে।
বিভিন্ন ইস্যুতে দীর্ঘ দেড় ঘণ্টার এ বিতর্ক অনুষ্ঠান বিবিসি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
একে আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে দু’জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ট্রাম্পের এটি দ্বিতীয় বিতর্ক আর কামালার দ্বিতীয়।







