চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিরিজের জন্য নাঈম ওজন বাড়িয়েছেন ৩৫ কেজি

বৃহস্পতিবার থেকে স্ট্রিমিং হবে চঞ্চল-নাঈমদের ‘কালপুরুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২২, মে ২০২৪
বিনোদন
A A
নাঈমের ওজন বাড়ানোর জন্য তিনজনের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস্তবতা ও যুক্তিকে হার মানানো এক গল্প নিয়ে চরকিতে মুক্তি পাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’। সালজার রহমান পরিচালিত সিরিজটি মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (২৩ মে) রাত ৮টায়।

এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমীন, জয়ন্ত চট্যোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তি উর্বি, সুষমা সরকার, রেজওয়ান পারভেজ, জান্নাতুল মাওয়া লাজুকসহ আরও অনেকে।

সময়হীন পরিচয়হীন এক রহস্যময় চরিত্র শেহজাদ চৌধুরী যেই চরিত্রে পর্দায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘কালপুরুষ -এর গল্প ও আমার চরিত্র দুটোই একদম ইউনিক। আমাদের এখানে এমন জনরার কাজ খুব কম হয়। সেই সাথে পরিচালক সালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাদের বেস্ট দেয়ার চেষ্টা করেছেন এখানে। এখন অপেক্ষা দর্শককের কাছে সিরিজটা পৌঁছানোর।

এই সিরিজে অভিনয়ের জন্য বিরাট শারীরিক পরিবর্তন এনেছেন এফএস নাঈম। প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন মিরাজ চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য। এ ব্যাপারে নাঈম বলেন, ‘‘আসলে চরিত্রটা ধারন করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমাই সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি। সেই সাথে প্রায় ৮-৯ মাস এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল। তারপর শুটিং করা। এই জার্নিটা আমার জন্য একটা সাধনা।’

চরকির পর্দায় প্রথমবারের মতো দেখা মিলবে তানজিকা আমীন-এর। কীভাবে এই সিরিজের সঙ্গে সম্পৃক্ত হলেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথমে গল্প শোনার পরই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। পুরো স্ক্রিপ্ট পড়ার পর মনে হয়েছে খুব ভালো কিছু হবে। আর আমার চরিত্রটাও বেশ ভিন্ন। সেই সাথে দুর্দান্ত একটা টিম কাজ করেছে কালপুরুষ –এ। সব মিলিয়েই এই সিরিজের সাথে সম্পৃক্ত হওয়া।

ওটিটিতে কাজ এই প্রথম পরিচালক সালজার রহমান এর। মিস্ট্রি-সাই-ফাই-ড্রামা জনরার সিরিজটির গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন। সিরিজটি মাডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থান দেখা যাবে। একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প।

Reneta

‘কালপুরুষ’-এর সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ। সম্পাদনায় ছিলেন সৈয়দ মেহবুব হোসেন ও সালেহ সোবহান অনীম। কালার গ্রেডিং করেছেন সৈয়দ মেহবুব হোসেন, নওশীন সারোয়ার ও সালেহ সোবহান অনীম। আর এই সিরিজে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিলেন সৈয়দ আহমদ শাওকী।

সাউন্ড ডিজাইন করেছেন আদীপ সিং মানকি ও ব্যাকগ্রাউন্ড স্কোরে অভিষেক ভট্টাচার্য। কস্টিউম করেছেন ইদিলা ফরিদ তুরিন। মেক-আপ এ ছিলেন রুবামা ফাইরুজ। আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নূরুন নবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজ বর্ষণএফ এস নাঈমকালপুরুষচঞ্চল চৌধুরীচরকিজয়ন্ত চট্যোপাধ্যায়জান্নাতুল মাওয়াতানজিকাতানজিকা আমীননাঈমনাটকপ্রিয়ন্তি উর্বিরেজওয়ান পারভেজলিড বিনোদনশাওকীসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT