বিনোদন

প্রভাস-দিশার প্রেম, জল্পনা বাড়তেই মুখ খুললেন অভিনেত্রী

প্রভাস ও দিশার প্রেমের জল্পনা নিয়ে অভিনেত্রীর মুখ খুলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাস ও দিশার প্রেমের জল্পনা নিয়ে অভিনেত্রীর মুখ খোলার ছবি, যেখানে তারা আলাদা আলাদা পরিবেশে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাইগার শ্রফের সঙ্গে ব্রেকআপের পর থেকেই দিশা পাটানির ডেটিং লাইফ ঘিরে তুমুল কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। সম্প্রতি তার হাতে একটি আকর্ষণীয় ট্যাটুর ছবি প্রকাশ্যে আসার পর তা যেন আরও বেড়ে গেছে।

গুঞ্জন উঠেছে লুকিয়ে লুকিয়ে প্রভাসের সঙ্গে প্রেম করছেন তিনি। আর সেই জল্পনার মাঝেই এবার মুখ খুললেন অভিনেত্রী।

মূলত সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, দিশা পাটানি আকাশি রঙের ক্রপ টপ এবং সাদা প্যান্ট পরে বেরোচ্ছেন। কাঁধে সাদা ব্যাগ নেওয়া। আর চোখে সানগ্লাস। ঠিক তখনই পাপারাজ্জিদের চোখ আটকায় দিশার বা হাতের ট্যাটুতে। যেখানে লেখা ‘পিডি’। যার পরই উস্কে যায় প্রভাস-দিশার প্রেমের গুঞ্জন।

বেশ কয়েকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভাইরাল হওয়া ছবির কমেন্ট সেকশনে মন্তব্য করেন। যাদের মধ্যে অনেকেরই মত ছিল, দিশা তার ‘কল্কি ২৮৯৮ এডি’ সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেম করছেন। প্রভাসের নামেরই আদ্যাক্ষর এটি। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রভাস (লাল হৃদয়ের ইমোজি) দিশা। আবার অনেকে শুধু ‘প্রভাস’ মন্তব্য করেছেন।

এই জল্পনার কয়েক ঘণ্টা পরেই দিশা অবশেষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ট্যাটু নিয়ে মুখ খুললেন। তিনি তার ফিডে একই ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি! বোঝার চেষ্টা করছি এত আনন্দ কীসের!  দিশার রহস্যময় বক্তব্য আরও বাড়িয়ে দিল জল্পনা। যদিওবা ট্যাটুর অর্থ কি তা খোলাসা করেননি অভিনেত্রী।

সম্প্রতি দিশাকে আলেকজান্ডার অ্যালেক্স ইলিচের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায়। এই অ্যালেকজান্ডারের পুরো হাত ও বাইসেপ জুড়ে রয়েছে দিশা পাটানির মুখ। যদিও তারা তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটাই করেননি। তবে আলেকজান্ডারের আগে ‘বাঘি থ্রি’র সহ-অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন দিশা।- বলিউড লাইফ

বিষয়:গুঞ্জন দিশা পাটানি প্রভাস প্রেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…