চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই ২৫০ কোটির ক্লাবে ‘কল্কি’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
বিনোদন
A A
কল্কি সিনেমার পোস্টার, দুই প্রধান চরিত্রের মুখাবয়ব, আকাশ ও পাহাড়ের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ার পাশাপাশি এবার মুক্তি তিন দিনে ২৫০ কোটি ক্লাবে প্রবেশ করলো ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ‘কল্কি’র আয় যেখানে ১১৫ কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় দিন গড়াতেই তা নেমে দাঁড়ায় ৬৫ কোটি রুপিতে। তবে তৃতীয় দিনে তা কিছুটা বেড়ে দাড়ায় ৬৮ কোটি রুপি। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২৫০ কোটি ঘরে তুললো ‘কল্কি’। ফলে চলতি বছর যে এই ছবিই প্রথম ব্লকবাস্টার হিট হওয়ার পথে হাঁটছে সেটা নির্দ্বিধায় বলা যায়।

এছাড়াও বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও অনেকটা এগিয়ে নাগ অশ্বিন পরিচালিত ছবিটি। মুক্তির দিনেও বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল ১৮০ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে সেই আয় দাঁড়ায় ৯০ ও ১০০ কোটি।

Banglabid

নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের।

‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।

এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। – বলিউড মুভি রিভিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকমল হাসানকল্কিকল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনপ্রভাসবক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT