বিনোদন

দ্বিতীয় দিনেই ‘কল্কি’র আয়ে ধস!

অ্যাপোক্যালিপটিক পরিস্থিতিতে যুদ্ধরত চরিত্ররা, ধ্বংসস্তূপের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপর্যয়কর পরিস্থিতিতে যুদ্ধরত চরিত্রদের একটি গোষ্ঠী, ধ্বংসপ্রাপ্ত শহরের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুক্তি পেয়েই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। শুধু তাই নয়, মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে ছবিটি। কিন্তু দ্বিতীয় দিনেই রীতিমত ধস নামলো ছবিটির বক্স অফিস আয়ে।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ‘কল্কি’র আয় যেখানে ১১৫ কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় দিন গড়াতেই তা নেমে দাঁড়ায় ৬৫ কোটি রুপিতে। দ্বিতীয় দিনেই আয় এক ধাক্কায় প্রায় ৪৪ শতাংশ কমে গেছে।

শুধু তাই নয়, মুক্তির দিনেও বিশ্বব্যাপী ছবিটির আয় যেখানে ১৮০ কোটি রুপি ছিল সেখানে দ্বিতীয় দিনে তা কমে অর্ধেক অর্থাৎ ৯০ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে।

এর আগে ছবিটির অগ্রিম বুকিংয়ে সিনেমা নির্মাতাদের অবাক করছিল দর্শকরা। সিনেমাটিকে ঘিরে যে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল। সেই সঙ্গে ছবির গল্প, চিত্রনাট্য, ভিএফএক্স সবই প্রশংসা পেয়েছে দর্শকদের। কিন্তু কেন দ্বিতীয় আসতেই আয় কমলো ছবিটির সেটি নিয়েই চিন্তিত নির্মাতারা।

নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের।

‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।

এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। – বলিউড মুভি রিভিউজ

বিষয়:অমিতাভ বচ্চন কমল হাসান কল্কি কল্কি ২৮৯৮ এডি দীপিকা পাড়ুকোন প্রভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…