বিনোদন

ঘুরে দাঁড়ালেন প্রভাস, মোটা অঙ্কে বিক্রি হচ্ছে পরের ছবি!

প্রভাসের নতুন সিনেমার চরিত্রে তিনি শক্তিশালী ও দৃষ্টিনন্দন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাসের নতুন সিনেমার দৃশ্য, যেখানে তিনি একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাহুবলী’র পর আর কোন সিনেমাতে চমক দেখাতে পারেননি সুপারস্টার প্রভাস। তবে ‘সালার’ দিয়ে ক্ষত কিছুটা প্রশমন হয়েছে তার। সেই ধারাবাহিকতায় আগামী ছবি  ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়েও দর্শকদের মনে কৌতুহলের পারদ এখন তুঙ্গে।

নাগ অশ্বিন পরিচালিত যেই সিনেমায় প্রভাস ছাড়াও আরো রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

করোনা সংকটসহ নানা কারণে একাধিকবার পিছিয়েছে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু তার আগেই ছবিটির ডিজিটাল স্বত্ত্ব বিক্রি নিয়ে চলছে দরদাম! মোটা অঙ্কের অর্থ চাচ্ছেন নির্মাতারা।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার ডিজিটাল স্বত্ত্ব কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ওটিটি স্বত্ত্বর জন্য নির্মাতা ২০০ কোটি রুপি দাবি করলেও অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স যথাক্রমে ১৫০ কোটি, ১৭০ কোটি রুপিতে কেনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু নির্মাতারা ২০০ কোটির কম মূল্যে বিক্রি করবেন না বলে জানা যাচ্ছে।

সিনেমাটিতে পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, আর দীপিকা আসতে চলেছেন ‘পদ্মা’র ভূমিকায়। অমিতাভ বচ্চনকে ‘অশ্বত্থামা’র মতো দাপুটে চরিত্রে দেখা যাবে। এছাড়াও বিশেষ চরিত্রে কমল হাসানকে দেখা যাবে বলে জানা গেছে।

৬০০ কোটি রুপি বাজেটের আসন্ন এই সিনেমাটিতে ভিএফএক্সের চোখধাঁধানো কাজ দেখা যাবে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দামি সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে এটি।

বিষয়:অমিতাভ বচ্চন কমল হাসান কল্কি ২৮৯৮ এডি দিশা পাটানি দীপিকা পাড়ুকোন প্রভাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…