চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে কালবৈশাখীর আভাস, বাড়বে তাপমাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A

মার্চ মাসজুড়েই দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সই করা মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক বা দুইটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

মাসব্যাপী এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া অনেকটা অত্যধিক চরমভাবাপন্ন থাকতে পারে। যদিও এখন মোটামুটি চরমভাবাপন্ন আছে। এখানে চরমভাবাপন্ন বলতে দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেক বেশি হওয়াকে বোঝায়, মানে দিনে গরম আর রাতে শীত।

সংস্থাটি আরও জানায়, তবে ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, রংপুর ও এর পার্শ্ববর্তী এলাকা ও দেশের আরও কিছু এলাকার আবহাওয়া বেশি চরমভাবাপন্ন হতে পারে। এইসময় এইসকল এলাকার তাপমাত্রা দিনে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে, অপরদিকে রাতে ও ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে নেমে যেতে পারে।

Reneta

এছাড়া আগামী ১৪ মার্চ বছরের প্রথম মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরকালবৈশাখীতাপমাত্রারমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT