চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নব্বইয়ের জনপ্রিয় নায়িকা, চেনা যায় ছবির এই ক্ষুদে কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
বালিকা শিশুর একটি কালো-সাদা ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে থাকা এই খুদের জন্ম বাঙালি পরিবারে। মা বলিউডের সেরা অভিনেত্রীদের অন্যতম। আর তিনি নব্বইয়ের দশকের বলিউডের  সবচেয়ে জনপ্রিয় নায়িকার একজন। ভালোবেসে কো-স্টারকে বিয়েও করেন। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন কে এই ক্ষুদে। হ্যাঁ, তিনি আর কেউ নন কাজল। তনুজা-কন্যা। ডিডিএলজে-র নায়িকা তথা অজয় দেবগণ ঘরণী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষক দিবস উপলক্ষে কাজল তার জীবনের ‘সবচেয়ে বড় শিক্ষক’ কে শ্রদ্ধা জানাতে তার মা তনুজার সাথে ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন। সাদাকালো ছবিতে তনুজার কাঁধে বসে আছে ছোট্ট কাজল। মা-মেয়ে দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। শুধু মা নন, নিজের ছেলেবেলাকেও ধন্যবাদ জানিয়েছেন কাজল, কারণ ব্যক্তি হিসাবে তাঁকে নতুন জিনিস শিখতে সহায়তা করেছিল তার সেই ছোট্ট ভার্সন।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমার জীবনের সবচেয়ে বড় দুই শিক্ষককে… আমার মা যিনি আমাকে সমস্ত পাঠ দিয়েছেন এবং এই শিশুটি যে আমাকে সেগুলি নিজের উপায়ে শিখেছে। হোঁচট খাওয়া, পড়ে যাওয়া এবং অভিজ্ঞতা সঞ্চয়ে সাহায্য করেছে। আমি এখন তোমাদের দুজনকেই অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি’।

Banglabid

তনুজা কন্যা কাজল নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র ১৮ বছর বয়সে। ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ তার। ‘বাজিগর’ এনে দিয়েছিল তাকে কাঙ্খিত সাফল্য। ধীরে ধীরে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’-এর মতো সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। প্রত্যেকটিতেই তার নায়ক ছিল শাহরুখ খান।

১৯৯৯ সালে ‘ইশক’ কো-স্টার অজয় দেবগনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল। যার চার বছর পর নাইসার জন্ম দেন কাজল। এরপর ২০১০ সালে পুত্র যুগ জন্মগ্রহণ করেন।

আগামিতে কাজলকে অ্যাকশন থ্রিলার ‘মহারাগনি-কুইন অফ কুইন্স’-এ দেখা যাবে। এই ছবিতে ২৭ বছর পর প্রভুদেবার সঙ্গে স্ক্রিনভাগ করবেন কাজল। চরণ তেজ উৎপালাপতি পরিচালিত এই ছবি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালমে মুক্তি পাবে।- ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজলক্ষুদেচেনা যায়নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রীবলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT