চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“নায়ক-নায়িকাদের রেখে ‘কাবিলার মা’ আসছে বলে সবাই তাকে দেখতে আসতেন”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ। নাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি, পাওয়া যেত সিনেমাতেও! গুণী সেই অভিনেত্রী প্রয়াত হলেন মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে! তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শোবিজের পরিচিত মুখও!

সবাই বলছেন, ব্যক্তি জীবনে নির্ঝঞ্ঝাট ছিলেন গুলশান আরা। সবসময় সময় সবার সাথে ছিলো সুন্দর সম্পর্ক। এই অভিনেত্রী তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে এ প্রজন্মের দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেন। কাজল আরেফিন অমি পরিচালিত সেই ধারাবাহিকে কাবিলা চরিত্রের মা নোয়াখালীর চেয়ারম্যান হিসেবে দেখা যায় তাকে!

ছোট্ট চরিত্র হলেও দর্শকের কাছে কাবিলার মায়ের চরিত্রে প্রিয় হয়ে উঠেন গুলশান আরা। এদিকে শোনা যাচ্ছে, দীর্ঘ বিরতির পর খুব শিগগির ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজন শুরু করবেন কাজল আরেফিন অমি। নতুন সিজনে কাবিলা চরিত্রের মা নোয়াখালীর চেয়ারম্যান হিসেবে গুলশান আরাকে আর দেখা যাবে না- অভিনেত্রীকে হারানোর এই হাহাকার কী ছুঁয়ে যাচ্ছে না ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের?

গুলশান আরার মৃত্যু সংবাদের পর পরই অমি তার ফেসবুকে লিখেছেন,“ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন । আপনাকে আমরা মিস করবো আপা।”

গুলশান আরাকে নিয়ে স্মৃতিচারণ করে পরবর্তীতে চ্যানেল আই অনলাইনের সাথে কাজল আরেফিন অমি বলেন,“ক্যারিয়ারের শুরুর দিক থেকে গুলশান আরা আপার সঙ্গে কাজ করেছি। বলতে গেলে উনি আমাকে ছোটবেলা থেকেই চেনেন। আমার প্রথম সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ উনি অভিনয় করেছেন। উনি প্রায়ই আমাকে ফোন করে বলতেন, শুটিংয়ে যখন ঢাকার বাইরে বা গ্রামগঞ্জে সিনেমার শুটিংয়ে যেতেন সবাই তাকে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পলি চেয়ারম্যান বলে সম্মোধন করতেন।”

অমি বলেন,“গুলশান আরা আপা আমাকে ফোন করে জানাতেন, নায়ক-নায়িকাদের রেখে কাবিলার মা আসছে বলে সবাই তাকে দেখতে আসতেন। মানুষ তার কাছে ফোন করে ‘সিজন ফাইভ’ কবে আসবে জানতে চাইতেন। মাস চারেক আগে উনি ফোন করে বলেছিলেন, অসুস্থ বলে এখন তেমন শুটিং করেন না। উনি বলতেন নতুন সিজন করলে আমাকে কিন্তু রাখবা অমি।”

Reneta

গুণী এই অভিনেত্রীকে নিয়ে শেষে অমি আরো বলেন,“আজ সকালে আপার মৃত্যুর খবর পেয়ে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। যদি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন করি আমরা সবাই আপাকে খুব মিস করবো। পুরো ব্যাচেলর পয়েন্ট টিম তাকে সবসময় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা তার মৃত্যুতে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।”

হার্ট অ্যাটাক করে সদ্যই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুলশান আরা। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন নাাটকের জনপ্রিয় এই মুখ। মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিকাবিলাকাবিলা চরিত্রগুলশান আরা আহমেদচেয়ারম্যানজনপ্রিয় ধারাবাহিকনাটকব্যাচেলর পয়েন্টলিড বিনোদনশোকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে এক নারী নিহত

জুন ১৬, ২০২৬

মার্টিনেজকে নিয়ে উদ্বোধনী একাদশ সাজাবেন স্কালোনি

জুন ১৬, ২০২৬

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT