চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আযহায় ‘কাইজার ২’, নিশোর মুখোমুখি জাহিদ হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

গেল বছরের অন্যতম আলোচিত ওয়েব সিরিজ ‘কাইজার’। আয়মান আসিব স্বাধীনের সংলাপ ও চিত্রনাট্যে তানিম নূর পরিচালিত এই সিরিজের হোমিসাইড ডিটেকটিভ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সাড়া ফেলেছেন আফরান নিশো। সিরিজটির দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় আসছে এর দ্বিতীয় সিজন!

আগামী ঈদুল আযহায় ওটিটি প্লাটফর্ম হইচই-তে মুক্তি পাবে সিরিজটি। যেখানে নতুন চরিত্র হিসেবে এন্ট্রি নিতে যাচ্ছেন ছোট পর্দার তারকা অভিনেতা জাহিদ হাসান। বুধবার সন্ধ্যায় ‘হইচই মিট ২০২৩’ অনুষ্ঠানে এমন ঘোষণা দেয়া হয়।

‘কাইজার ২’ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, পরিচালক তানিম নূর আমাকে একদিন ফোন করে বলেছিল সে কাইজারের ডিরেক্টর। শুনেই অস্থির হয়ে গিয়েছিলাম। পরে তার সাথে বসে কাজটি চূড়ান্ত করি। জানি না কতটুকু করতে পারবো।

জাহিদ হাসান বলেন,‘নিশো আমার ছোট ভাই। সে অনেক ভালো কাজ করছে। তার সাথে ছবি তুললে হাজার হাজার লাইক পাওয়া যায়। যাই হোক আমার মনে হচ্ছে, তার সাথে কাজটি ভালো হবে।’

মজা করে জাহিদ হাসান বলেন, ‘আমার অবস্থা অনেকটা সার্কাসের বুড়ো হাতির মতো। বুড়ো হাতির পারফর্মেন্স ভালো থাকে না। সার্কাস দেখাতে না পেরে হাতিকে রাস্তায় ছেড়ে দেয়া, আর হাতি সুড় উচিয়ে সালাম দিয়ে টাকা নেয়। আমার অবস্থা সেই পর্যায়ে গেছে কিনা বুঝতে পারছি না।’

পরিচালক তানিম নূর বলেন, জাহিদ হাসান ভাই আমার ছোটবেলায় দেখা সুপারস্টার অভিনেতা। শুরু থেকে ইচ্ছে ছিল তাকে নিয়ে কাজ করবো। ‘কাইজার লেভেল ২’-এর মাধ্যমে সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে।

Reneta

আট থেকে আশি, গোয়েন্দা গল্প পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। ফেলুদা, ব্যোমকেশ থেকে মাসুদ রানা- এসবে বুঁদ বাঙালি। গেল বছর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমবার অন্যরকম এক গোয়েন্দা কাহিনীর সাথে পরিচয় করিয়ে দিলেন তানিম নূর। এতে আরও দেখা যাবে আহমেদ রুবেলের মতো অভিনেতাকেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোআহমেদ রুবেলকাইজারতানিম নূরনিশোপরিচালকলিড বিনোদনসিনেমাস্বাধীন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT