অন্যান্য খেলা

জাতীয় কাবাডি: ব্রহ্মপুত্র জোনে দুই বিভাগে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন টাঙ্গাইল ব্রহ্মপুত্র জোনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল দল জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন, পুরস্কার ও ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় কাবাডিতে ব্রহ্মপুত্র জোনে পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক টাঙ্গাইল। রোববার আসরের ফাইনালে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট অর্জন করে তারা। ছেলেদের ফাইনালে টাঙ্গাইল হারিয়েছে ময়মনসিংহকে। অপর ফাইনালে জামালপুর মেয়েদের হারিয়েছে টাঙ্গাইলের মেয়েরা।

ছেলেদের ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে ময়মনসিংহকে ২৯-২৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল। মেয়েদের ফাইনালটিও বেশ উত্তেজনা ছড়ায়, টাঙ্গাইলের মেয়েরা জামালপুরকে ২২-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

২২ আগস্ট ছেলেদের বিভাগে ৭টি এবং নারী বিভাগে ৬টি দল নিয়ে শুরু হয় ব্রহ্মপুত্র জোনের খেলা। তার আগে বগুড়ায় পদ্মা জোন ও রংপুরে তিস্তা জোনের খেলা শেষ হয়েছে। এরপর কাবাডি চ্যাম্পিয়নশিপের রুপসা জোনের খেলা হবে যশোরে।

বিষয়:কাবাডি জামালপুর টাঙ্গাইল ব্রহ্মপুত্র ময়মনসিংহ মামুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…