চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজে মহাগুরুত্বপূর্ণ সিরিজে নামার আগে যা বললেন জ্যোতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের গুরুত্ব অনেক। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে সিরিজটি জিততে হবে বাংলাদেশকে। জয়ের চাপটা আগে থেকেই নিতে চান না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছন্দে থাকা ব্যাটাররা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আসবে সাফল্য, বলছেন টিম টাইগ্রেস তারকা।

ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ রোববার, সেন্ট কিটসে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে মাঠের লড়াই। পরের দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি।

ম্যাচের আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জ্যোতি বলেছেন, ‘এখানে এসে আমরা দুটা অনুশীলনের সেশন পেয়েছি। যা আমাদের কাছে খুবই প্রয়োজনীয় ছিল। কারণ এই কন্ডিশনে আমরা অনেকেই আগে খেলিনি। তবে উইকেট দেখে যা বুঝতে পারছি, ব্যাটাররা এখানে অনেক ভালো করবে। আশা করি সিরিজটা দারুণভাবেই শুরু করতে পারব।’

‘এখানে আসার আগে অনেক সমীকরণই মাথায় এসেছিল, তবে আমার কাছে মনে হয় দল হিসেবে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। আসলে ভালো ক্রিকেট খেলাটাই এই মুহূর্তে বেশি দরকার। দলের সবার মধ্যে একটা মনোভাব দেয়ার চেষ্টা করেছি যে, এখানে আমাদের ওয়ানডে কোয়ালিফাই করতে হবে বা পয়েন্ট লাগবেই এই ধারণা মাথা থেকে ফেলে দিতে। চাপ কমিয়ে সবাই যেন নিজেদের সেরাটা খেলতে পারে এই জন্যই এভাবে চিন্তা করা।’

‘উইকেট অনেক ভালো। এখানকার উইকেটে খেলাটা ব্যাটারদের জন্য তুলনামূলক সহজ হবে। ব্যাটে-বলে খুব ভালো সংযোগ হয়। ছেলেদের দল যখন খেলে গেছে সেটাও আমরা দেখেছি। এই ভেন্যুতে অনেকবেশি রান হয়েছে। এদিক থেকে বলব, এটা আমাদের জন্য স্বস্তির। কারণ এই সংস্করণে ব্যাটাররা আগের সিরিজে ভালো করেছেন এবং ছন্দে আছেন। আমরা বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই টপঅর্ডারকে ভালো করতে হবে তাহলে ভালো একটা স্কোর করা সম্ভব।’

একই ভেন্যুতে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে জ্যোতিদের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজজ্যোতিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসেন্ট কিটস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬

‘অসম্ভব বলে কিছু নেই’— আর্জেন্টিনা প্রসঙ্গে কেপ ভার্দে কোচ

জুন ২৭, ২০২৬

চেরি আয়োজিত ‘এশিয়ান কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট’

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT