ক্রিকেট

মেয়েদের লাল বলের ক্রিকেটে জ্যোতির রেকর্ড

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটার জ্যোতি লাল বলের ক্রিকেটে রেকর্ড করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের লাল বলের ক্রিকেটে জ্যোতি রেকর্ডের জন্য ক্রিকেট মাঠে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবারের মতো মাঠে গড়ানো মেয়েদের তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (ডব্লিউবিসিএল) রেকর্ড গড়েছেন নিগার সুলতানা জ্যোতি। সাদা পোশাকের ক্রিকেটের ফরম্যাটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেছেন সেন্ট্রাল জোনের অধিনায়ক।

সোমবার ম্যাচের তৃতীয় দিনে নর্থ জোনের বিপক্ষে সেঞ্চুরি করেন জ্যোতি। তার ২৫৩ বলে ১৫৩ রানের অপ্রতিরোধ্য ইনিংসে ছিল ২০টি চার ও ২টি ছক্কার মার। জ্যোতির আলো ছড়ানোর দিনে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে ইনিংস ছেড়েছে সেন্ট্রাল জোন।

জ্যোতির আগে সেঞ্চুরির সুযোগ এসেছিল আরও কয়েকজনের। তবে মাইলফলকের কাছে থেকে ফিরেছেন। নর্থ জোনের হয়ে ফারজানা আক্তার পিংকি ৮৬ রানে ফিরেছেন। অন্য ম্যাচে সাউথ জোনের আয়েশা আক্তার ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৪ রানে ফিরে যান। তার সতীর্থ ঝিলিক ৮২ রান এবং রাবেয়া খান ৭০ রান করে ফিরে যান।

বিষয়:জ্যোতি ডব্লিউবিসিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…