সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাংলাদেশ অধিনায়কের ক্ষোভ

বাংলাদেশ নারী ক্রিকেটার, পেসার, মাঠে প্রস্তুত, সবুজ প্রাকৃতিক পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার ফেসবুক পোস্টে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার না থাকার অভিযোগ করেছেন।
জ্যোতি পোস্টে লিখেছেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নাই। প্রাইভেট সেন্টার এ সিজার করবে এমন রোগী বেশি প্রাধান্য পায়, টেস্ট করাতে গেলে আরও খুশি- চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নাই।’
‘আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাওকে রোগ-বালাই দিও না, একদম ডিরেক্ট মৃত্যু দিও।’
জ্যাোতির পোস্টে মন্তব্যে অনেকে সমর্থক ও সহমত প্রকাশ করেছেন। অনেকেই বাংলাদেশের সরকারি হাসপাতালে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন মন্তব্যের ঘরে।






