ক্রিকেট

আইরিশ মেয়েরা এখন ঢাকায়

Irish women athletes in green uniforms holding flowers in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

Irish women athletes in green sports uniforms holding bouquets, smiling at an indoor event in Dhaka. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার সকালে ঢাকার মাটিতে পা রেখেছে আয়ারল্যান্ডের মেয়েরা। সারাদিন বিশ্রামে কাটিয়ে শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে গ্যাবি লুইসের দল। আগামী ২৭ নভেম্বর নিগার সুলতানা জ্যোতির দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে আইরিশরা।

বাংলাদেশের মেয়েরা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৮ মাস পর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম টাইগ্রেস। মিরপুরেই হবে ৫০ ওভারের সবকটি ম্যাচ। এরপর টি-টুয়েন্টি সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

লম্বা বিরতির পর ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ফিরেছেন জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা। চার পরিবর্তন এসেছে টাইগ্রেস স্কোয়াডে।

টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। দুই সংস্করণে খেলতে ১৫ ক্রিকেটার নিয়ে টাইগ্রেস ডেরায় আসছে আয়ার‌ল্যান্ড।

আয়ারল্যান্ড স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিয়ানা রিয়ালি, লরা দিলানি, সারাহ ফোর্বস, এমি হান্টার, আরলেনে কেলি, এইমি মাগুইরি, সারা মারে, লিহ পল, অরলা প্রেনডারজাস্ট, রেয়মন্ড হোয়ে, ফ্রেয়া সারজেন্ট, অ্যালিস টেকটর।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

বিষয়:আয়ারল্যান্ড এমিরেটস এয়ারলাইন্স জ্যোতি নাহিদা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…