চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২৫ বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এসময় বিজয়ীদেরকে জাতির সূর্য সন্তান বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশ একটি ফ্যাসিবাদ সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে।

তিনি আরও বলেন, ভয়াল ২৫ মার্চ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন। এদিন নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছি। আমরা এ সুযোগ হারাতে চাই না।

এসময় তিনি মরণোত্তর পুরস্কার দেয়ার চেয়ে এরপর থেকে জীবিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেয়ার আশা ব্যক্ত করেন।

Reneta

এবছর যারা স্বাধীনতা পুরস্কার পেলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তুমি একটা পাগল, সবাই এখন তোমাকে ঘৃণা করে’, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল?

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

জুন ২, ২০২৬

হেলিকপ্টারে ভোলায় তোফায়েল আহমেদের শেষযাত্রা, বাদ জোহর জানাজা

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

জুন ২, ২০২৬

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৭

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT