চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই সেটি বাতিল হয় না: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
রিজভী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই সেটি বাতিল হয়ে যায় না।

শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এক বক্তব্য প্রসঙ্গে রিজভী এই মন্তব্য করেন। এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীর চৌরঙ্গীতে এক পথসভায় নাহিদ ইসলাম বর্তমান সংবিধান বাতিল করে দেওয়ার দাবি তুলেছিলেন।

Banglabid

এ প্রসঙ্গে রিজভী বলেন, “সংবিধান সংশোধন করা যায়, এতে সংযোজন-বিয়োজন করা যায়—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু কেউ যদি ছুড়ে ফেলার কথা বলেন, তাতে সংবিধান বাতিল হয় না।”

দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়ে রিজভী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, “যেসব নেতাকর্মী অনৈতিক বা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪-৫ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিশেষ করে বনানীতে যুবদলের এক নেতার নারী নিপীড়নের ঘটনায় তাকে দ্রুত বহিষ্কার করা হয়েছে।”

রিজভী আরও বলেন, “বিএনপি কখনও সন্ত্রাস বা মাফিয়াতন্ত্রকে প্রশ্রয় দেয়নি। দলীয় শৃঙ্খলা ও গঠনমূলক সংস্কারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।”

Reneta

সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়, জনগণ তাদের উদ্দেশ্য বুঝে গেছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই স্পষ্ট হবে জনগণ কাকে সমর্থন করে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজাতীয় নাগরিক পার্টিবিএনপিসংবিধানসিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT