আন্তর্জাতিক

থাই সীমান্তে একটি ঘাটি পুনর্দখলে নিলো মিয়ানমারের জান্তা বাহিনী

মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তে ঘাটি স্থাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তে একটি ঘাটি পুনর্দখল করছে, সেনা সদস্য গুলি লক্ষ্য করে নজরদারি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর কাছে হারানো একটি ঘাটি পুনর্দখলে নিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনী।  

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্যা স্টার জানিয়েছে, থাই সীমান্তের কাছে মায়াওয়াদ্দির বাণিজ্য কেন্দ্রের ঘাঁটিতে আবারও ফিরে আসতে শুরু করেছে জান্তা বাহিনী।

গত ১০ এপ্রিল কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং পিপলস ডিফেন্স ফোর্সের এক যৌথ হামলায় জান্তা বাহিনীর ২০০ সদস্যকে ঘাঁটি থেকে সরিয়ে দেয়া হয়। জান্তার মুখপাত্র জাও মিন হতুন বলেছেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) আমাদের ২৭৫ সদস্য মায়াওয়াদ্দিতে ফিরে গেছে।

তিনি বলেন, মায়াওয়াদ্দির ঘাঁটি এখন সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে ফিরে যাওয়ার সময় বিদ্রোহীদের সাথে কোন যুদ্ধ হয়েছে কিনা তা সম্পর্কে কিছু জানানো হয়নি। মায়াওয়াদ্দির এক বাসিন্দা জানান, মঙ্গলবার শহরটি একদম শান্ত ছিল।

বাসিন্দাদের মতে, সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে মিয়াওয়াদ্দির চারপাশে ব্যপক বিমান হামলা চালিয়েছে এবং শহরের দিকেও সেনা সংখ্যা বাড়িয়েছে।

বিষয়:জান্তা মিয়ানমার সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…