চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জুলাই আন্দোলন।ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন।ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করে গেজেট প্রকাশ করেছে। সোমবার (১৮ নভেম্বর) এই গেজেট প্রকাশ করা হয়। “জুলাই যোদ্ধা বা শহীদ তালিকায়” প্রকাশের পর থেকেই অনেক নাম নিয়ে বিতর্ক চলেছিল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

অভিযোগ আছে, ‘জুলাই অভ্যুত্থানে’ অংশ না নেওয়া অনেকের নামও রাখা হয়েছে এই তালিকায়, যারা সরকারি নানা সুযোগ-সুবিধাও পাচ্ছেন। এসব সুবিধার মধ্যে রয়েছে, যারা নিহত হয়েছেন, তাদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও মাসে ২০ হাজার করে টাকা ভাতা পাবেন। এসব পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার প্রকল্প নিয়েছে সরকার।

অন্যদিকে আহত তালিকায় থাকা ব্যক্তিরা ক্যাটাগরি অনুযায়ী ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা পাবেন। এছাড়া অঙ্গহানি হলে সেজন্য এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা পাবেন। এছাড়া চিকিৎসা সহায়তা, সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসন সুবিধা পাবেন।

নানা আলোচনা-সমালোচনা থাকায় জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা পুনরায় যাচাই করতে জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সরকার নিজেই এই তালিকা করলেও সেখানে জুলাই আন্দোলনে অংশ না নিয়েও যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিল সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেজেট প্রকাশজুলাই যোদ্ধাতালিকা থেকে বাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

ইটালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

জুন ২৭, ২০২৬
বিশ্বব্যাংক

সার আমদানি ও জরুরি সহায়তায় বিশ্বব্যাংক দিচ্ছে ১.১ বিলিয়ন ডলার

জুন ২৭, ২০২৬

লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

জুন ২৭, ২০২৬

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT