বাংলাদেশ

এক সপ্তাহের মধ্যে গঠন হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের গেজেটের লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও সরকারী স্লোগান রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত-আহতদের জন্য অধিদপ্তর গঠন করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই এই অধিদপ্তর গঠন করা হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয় গণঅভ্যুত্থানে আহত-নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।

নেতা ও কর্মীদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ
ফাইল ছবি
ফারুক-ই-আজম বলেন, আহতদের সারা জীবনের চিকিৎসা ভাতা দেওয়া, সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসন, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়াসহ বিভিন্ন বিষয় রেখে নতুন নীতিমালা হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতিপ্রবণ। তাদের বিষয়টি নিয়ে অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, শহীদদের ব্যাপারেও সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে। তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের ব্যাপারে ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে সেই তালিকা সম্পন্ন করতে পারব।

বিষয়:অভ্যুত্থান জুলাই-আগস্ট ফারুক-ই-আজম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…