চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি বাধায় সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বিক্ষোভকারীরা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে মধ্যবাড্ডার সড়কে সংক্ষিপ্ত অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা সড়ক ছেড়েছে। এখন ওই এলাকায় দিলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ উত্তর বাড্ডা এলাকায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

পুলিশের বাধার পর বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান নেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য দেন। এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন।

ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই হাসপাতালে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল’, ‘মিডিয়া লীগ’ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Reneta

জুলাই ঐক্যের বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু ও জাকসুর কয়েকজন নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনটির দাবি, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের ‘প্রক্সি শক্তিগুলো’ বাংলাদেশবিরোধী তৎপরতা জোরদার করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভারত আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ ছাড়া জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতের একাংশের প্রতিক্রিয়াকে নিন্দা জানিয়ে আয়োজকেরা এসব ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেন। তারা বলেন, ‘বাংলাদেশ ২.০-তে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনউত্তর বাড্ডাজুলাই ঐক্যঢাকাপুলিশি বাধাবিক্ষোভভারতীয় হাইকমিশনমার্চ টু ইন্ডিয়ান হাইকমিশনরাজনৈতিক কর্মসূচিরামপুরা ব্রিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT