চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ০১, মে ২০২৫
অন্যান্য, বাংলাদেশ
A A
জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের লোগো, লাল ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডয়েচে ভেলে বাংলার (DW বাংলা) সাম্প্রতিক একটি প্রতিবেদনে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের যৌক্তিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক আন্দোলনকে ‘মব-সহিংসতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর এক সংবাদ সম্মেলনে তিনজন সাংবাদিক এমন প্রশ্ন তোলেন, যা সরাসরি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই গণহত্যা-র বিপক্ষে অবস্থান করে। তারা জনগণের উপর পরিচালিত হত্যাকাণ্ডের মূল হোতা ও নির্দেশদাতা শেখ হাসিনাকে ডিফেন্ড করে প্রশ্ন করেন এবং ‘খুনী হাসিনা’ বলা নিয়ে আপত্তি তোলেন। এটি ছিল একটি জঘন্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা, যা শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল।

এর প্রতিবাদে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স ঐ তিন সাংবাদিকের বরখাস্ত দাবি করে এবং সাড়া না পেলে মার্চ টু চ্যানেল আই, দীপ্ত টিভি এবং এটিএন বাংলা কর্মসূচি ঘোষণা করে। উক্ত পদযাত্রা ছিল শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং নাগরিক অধিকার সংবলিত একটি কর্মসূচি। পরবর্তীতে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষ সাংবাদিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স জানায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশ, প্রতিবাদ ও শান্তিপূর্ণ পদযাত্রা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংসতা বা ‘মব অ্যাকশন’ হিসেবে আখ্যায়িত করা সরাসরি সেই অধিকার ক্ষুণ্ন করার শামিল। DW বাংলা-এর এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক সাংবাদিকতার ন্যূনতম নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে। এটি স্পষ্ট প্রোপাগান্ডা ও অপপ্রচারের অংশ।

‘ডয়চে ভেলে বাংলা-র মতো আন্তর্জাতিক গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা আশা করি। কিন্তু তারা যে ধরনের মনগড়া তথ্য উপস্থাপন করেছে এবং একটি গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছে, তা অনভিপ্রেত, নিন্দনীয় ও সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা এই প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ডয়চে ভেলে বাংলা কর্তৃপক্ষের কাছে সংশোধনী, দুঃখপ্রকাশ ও দায়িত্বশীল ব্যাখ্যার দাবি জানাচ্ছি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রমিক মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের: জামায়াত আমীর

পরবর্তী

এপিপিজির সভায় হাইকমিশনার আবিদা ইসলাম

পরবর্তী
হাইকমিশনার আবিদা ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এপিপিজির সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এপিপিজির সভায় হাইকমিশনার আবিদা ইসলাম

জাতীয় নাগরিক পার্টির লোগো, সবুজ ব্যাকগ্রাউন্ডে ন্যাশনাল সিটিজেন পার্টি লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ আজ

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT