চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদদের নামে কোরবানি ও মাংস বিতরণ করল জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৮, জুন ২০২৫
রাজনীতি
A A

জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এর পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে পশু কোরবানি ও মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রোববার (৮ জুন) রোববার সকালে এই উদ্যোগের মাধ্যমে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয় শহীদ পরিবার এবং আহত বিপ্লবীদের ঘরে ঘরে।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের উপদেষ্টা প্রকৌশলী তালহা জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান শহীদ গোলাম নাফিসের পিতা গোলাম রহমান, শহীদ জাবির ইব্রাহীমের পিতা কবির হোসেন, শহীদ নূরের পিতা আবুল বাশার, শহীদ আহনাফের পিতা নাসির উদ্দিন আহমাদ, শহীদ নাফিসা হোসেন মারওয়ার পিতা আবুল হোসেন, শহীদ রানা তালুকদারের মা রুবি বেগম, শহীদ আসাদুল্লাহর শ্বশুর লষ্কর আলী প্রমুখ।

জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, আজকের এ অনুষ্ঠান কেবল স্মরণ নয়, এই কার্যক্রম শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি বাস্তব প্রতিফলন। শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে।

আরও উপস্থিত ছিলেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের নূরে আলম নয়ন, ফয়সাল কবির, রাইসুল রহমান রাতুল, আপ বাংলাদেশের সংগঠক আবু সাইদ নোমান, বুটেক্সিয়ান সোসাইটির সেক্রেটারি প্রকৌশলী আবুল কালাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স চাইবে গতবারের ফলাফল, মরক্কো চাইবে প্রতিশোধ: আশরাফ উদ্দিন চুন্নু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT