চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভারেজের বার্সায় যাওয়া এক ‘মিথ্যার আখ্যান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

গ্রীষ্মকালীন দলবদলে একজন নতুন সেন্টার-ফরোয়ার্ড দলে টানতে চায় বার্সেলোনা। এরজন্য তাদের প্রথম পছন্দ অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনার তুঙ্গে এ আর্জেন্টাইন, বলা হচ্ছে বিশ্বকাপ জয়ী বার্সায় যাবেন। তবে সবকিছুকে মিথ্যার স্তুপ বলে উড়িয়ে দিয়েছেন এ তারকা।

এ মৌসুমে রবার্ট লেভান্ডোভস্কির সঙ্গে বার্সা সম্পর্কের ইতি ঘটাবে। ফলে সেই স্থানে লামিন ইয়ামাল এবং রাফিনহার সঙ্গী হিসেবে আলভারেজকে দলে চায় কাতালানরা। স্প্যানিশ গণমাধ্যম জানায় সম্ভাব্য দলবদলের বিষয়ে পরিস্থিতি যাচাই করতে এবং তাদের অবস্থান জানতে বার্সা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথেও প্রাথমিক যোগাযোগ করেছে। এছাড়াও খবর প্রকাশিত হয়েছিল, আলভারেজের প্রতিনিধিদল ইতিমধ্যেই বার্সেলোনায় একটি বাড়ি খোঁজা শুরু করেছে।

এসব কিছু নিয়ে অবশ্য আলভারেজের প্রতিক্রিয়া ভিন্ন। আর্সেনালের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচের আগে গণমাধ্যমের সাথে কথা বলার সময়, আলভারেজ বার্সেলোনার যাওয়া নিয়ে মুখ খুলেন।

আলভারেজ বলেছেন, ‘তারা যাই বলে আমি তাতে খুব বেশি গুরুত্ব না দেয়ার চেষ্টা করি। কারণ সত্যিটা হলো প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় সামনে আসে, সব ধরনের নতুন তথ্য। আমি এসবের পেছনে শক্তি নষ্ট না করে অ্যাটলেটিতে আমরা যা করছি তার ওপর মনোযোগ দেয়ার চেষ্টা করি।’

‘গণমাধ্যমে যা বলা হয় আমি সেটা গুরুত্ব দেই না, কারণ এটি প্রায়শই মিথ্যার আখ্যান হয়ে উঠতে পারে। সবসময় যা কিছু সামনে আসে, তার সবকিছু অস্বীকারও করতে আমি পারি না।’

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে আসেন এ আর্জেন্টাইন তারকা। ক্লাবের সাথে তার ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, যার মধ্যে ৫০০ মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লজ অন্তর্ভুক্ত আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআর্জেন্টিনাবার্সেলোনালিড স্পোর্টসহুলিয়ান আলভারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT