সম্প্রতি বিভিন্ন আদালতে বিচারকদের সাথে আইনজীবীদের অশোভন আচরণের ঘটনা উল্লেখ করে আইনমন্ত্রী বলেছেন, সরকার এমন কোন পদক্ষেপ নেবে না যাতে বিচার বিভাগের উপর খবরদারি হয়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচারপ্রার্থী আইনজীবীদের কথায় কোন বিচারককে বদলি করা হবে না। নির্দোষ কাউকে শাস্তি দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।






