চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেললাইনের পাশে জজকোর্টের সুপারেন্ডেন্ট’র ঝুলন্ত মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
প্রতিনিধির পাঠানো ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে ঝোপের ভেতর জজকোর্টের সুপারেন্ডেন্ট এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২২ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক সদর উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের বারাহিপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকেন। তিনি দীর্ঘদিন ফেনীর আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের সেরেস্তাদার পদে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে একজন বাকপ্রতিবন্ধি রেললাইনের পাশে গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভাব্রীজের নীচে থাকা স্থানীয় লোকজনকে জানায়। স্থানীয়রা  পুলিশ ও স্বজনদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করার পাশাপাশি মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের ছেলে এহসানুল হক সৈকত জানান, সকাল সাতটার দিকে  অফিসের উদ্দেশ্যে বাসা থেকে থেকে বের হোন। পরে বেলা সাড়ে এগারোটার দিকে খবর পান। তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। দেখে মনে হচ্ছে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে হত্যাকারী। এ ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করেন।

ফেনী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, পুলিশ ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ করছে। লাশ ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্র আইনি পদক্ষেপ নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জজকোর্টের সুপারেন্ডেন্টঝুলন্ত মরদেহফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT