চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি দুঃখিত’ বলে হাইকোর্টকে বিদায় জানালেন বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিচারপতি দুঃখিত বলে হাইকোর্টকে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নাগপুরে বিচারকার্য চলাকালীন ‘আমি দুঃখিত’ বলে বোম্বে হাইকোর্টের বিচারপতি রোহিত দেও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই তার টেবিল থেকে সমস্ত বিচারিক কগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার ৫ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গতকাল শুক্রবার নাগপুরে বিচারক রোহিত দেও আদালত কক্ষে পদত্যাগের ঘোষণা দেন।

প্রতিবেদনে বলা হয়, উপস্থিত এক আইনজীবী বলেন, তিনি আত্মসম্মানের সাথে আপস করতে পারবেন না বলেও এই সময় জানান।

Banglabid

রোহিত দেও বলেন, আদালতে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের তিরস্কার করেছি, কারণ আমি আপনাদের উন্নতি করতে চাই। আমি আপনাদের কাউকে আঘাত করতে চাই না। কারণ আপনারা সবাই আমার পরিবারের মতো এবং আমি দুঃখিত।

তিনি বলেন, আপনাদের জানিয়ে রাখি, আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করতে পারি না। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিচারক বলেন , ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এছাড়া ভারতের রাষ্ট্রপতির কাছেও আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’

বিচারপতি দেও ২০১৭ সালের জুন মাসে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ডিসেম্বর ২০২৫-এ তার অবসর নেওয়ার কথা ছিল। এর আগে তিনি ২০১৬ সালে মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল ছিলেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভারতের নাগপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ফরমায়েশি রায় দিয়ে আন্দোলন দমানো যাবে না: মির্জা ফখরুল

পরবর্তী
বিএনপি এখন রাজনীতিতে নো বল ছুঁড়ছে: ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরমায়েশি রায় দিয়ে আন্দোলন দমানো যাবে না: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল থেকে প্রতিভা খুঁজে এনে পৃষ্ঠপোষকতা দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT