চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক নিয়ে কোনো প্রত্যাশা রাখিনা: যুবরাজ শামীম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ন ১৯, মে ২০২৩
বিনোদন
A A

২৬ মে প্রেক্ষাগৃহে আসছে যুবরাজ শামীমের ছবি ‘আদিম’। ছবির প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ মে) খিড়কি ফিল্মসের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে উপস্থিত হয় টিম আদিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা যুবরাজ শামীম, চিত্রগ্রাহক আমির হামযাসহ অন্যান্যরা।

‘খিড়কি ফিল্মস’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের একদল তরুণ শিক্ষার্থীর প্রযোজনা প্রতিষ্ঠান। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্মাতা যুবরাজ শামীম চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া, তার চলচ্চিত্রযাত্রা, ‘আদিম’র অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে ভাগ করেন।

শুটিং চলাকালীন বস্তির মানুষদের সাথে তার কাটানো দীর্ঘ সময়ের স্মৃতিচারণা করেন যুবরাজ। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরাও ‘আদিম’ নিয়ে তাদের কৌতূহলের কথা জানান। এ সময় নির্মাতা জানান, চলচ্চিত্রটি তার দীর্ঘ অভিজ্ঞতার ফলস্বরূপ। এতে কোন তারকা নেই, সাদাকালো ক্যানভাসে এক নতুন জীবনের গল্প। যে গল্পকথা এখনো দেখা হয়নি দর্শকদের। তাই নিজের জন্য বানানো এই চলচ্চিত্র নিয়ে কোন প্রত্যাশা রাখেন না তিনি।

দর্শকদের নিয়ে ভাবছেন কিনা এমন প্রশ্নের উত্তরে শামীম বলেন, ‘আমি তো দর্শকের কথা ভাবছি না, তাহলে দর্শক আমার কথা কেন ভাববে! তবে সিনেমাটি দেখলে তারা একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠান শেষে নির্মাতা যুবরাজ শামীম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশ নেন ও তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। গণ অর্থায়নে নির্মিত চলচ্চিত্রটি টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠ বস্তির মানুষের গল্প অবলম্বনে। ৪৪তম মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পুরস্কার অর্জন ছাড়াও বিশ্বের বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘আদিম’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আদিমজগন্নাথ বিশ্ববিদ্যালয়লিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT