কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে যুবদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে যুবদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্থানীয় পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে যুবদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্থানীয় পরিবেশে ছবি, প্রকৃতি ও নদীর দৃশ্য সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে নুরুল ইসলাম পুটন নামে এক যুবদল নেতার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পৌর সদরের নতুন বাজার মাছমহল সংলগ্ন বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম পুটন উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি জিনারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

ওসি মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার রাত ১১ টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে কোন এক সময় সে নিজ বাসায় সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে ৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিষয়:কিশোরগঞ্জ মরদেহ উদ্ধার যুবদল নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…