চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২২
জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আলাউদ্দিন পাটওয়ারী নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পৌদ্দার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। তার কানে ও পেটে গুলি করা হয়েছে বলে জানান এ চিকিৎসক।

নিহত আলাউদ্দিন একই এলাকার হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়ীর সাদেক পাটওয়ারীর ছেলে ও বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। নিহতের চাচা জামাল হোসেন বলেন, ঘটনাস্থলে যুবলীগ নেতা আলাউদ্দিন মুঠোফোনে কারও সাথে কথা বলছিলেন। দুর্বৃত্তরা ওই সময় পাশের বাগানে অন্ধকারে ওঁৎ পেতে ছিল। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি আশংকা করেন। লক্ষ্মীপুর জেলা আ.লীগ গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়, ফের তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্ঠন্তমূলক শাস্তির দাবী করেন তারা ।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ নেতা নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT