চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছরে পা রেখেছে যুবলীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

৪৯ বছরের রাজনৈতিক পথচলা পেরিয়ে ৫০ বছরে পা রেখেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ বৃহস্পতিবার সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

Banglabid

যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে যুব সংগঠনটি আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক যুব মহাসমাবেশের আয়োজন করছে। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, আগামীকাল (শুক্রবার) দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোন সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে পরশ বলেন, রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোন ধরণের নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকবে। যুবলীগ বিশ্বাস করে যে স্বাধীনতার পক্ষের শক্তি পরাজিত হলে, বাংলাদেশ হারবে। কারণ দেশের মানুষ বিএনপি-জামায়াতের ডাকা ৯২ দিনের অবরোধের কথা ভুলে যায় নি।

Reneta

পরশ বলেন, অবরোধকালে বিএনপি-জামায়াত চক্র দেশের নিরীহ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা এবং ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ভস্মীভূত করেছিল। তারা (বিএনপি-জামায়াত) দেশকে বার্ণ ইউনিটে পরিণত করেছিল। যুব মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যাণ জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন যুবলীগের চেয়ারম্যান।

তিনি জানান, যুব মহাসমাবেশকে সফল করতে মোট দশটি সাব কমিটি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

সংবাদ ব্রিফিংকালে যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেইন খান নিখিল উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগশেখ ফজলুল হক মনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT