শিক্ষা

ঈদুল আযহায় ১৬ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, স্থাপত্যশৈলী ও শোভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, স্থাপত্যশৈলী ও শোভা, যা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৬ দিনের ছুটি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষার্থীরা। আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ছুটি শেষ হবে ৮ জুলাই। মূল ছুটি ১২ দিন হলেও ছুটির আগে ও পরে শুক্র এবং শনিবার হওয়ায় মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

বুধবার ১৪জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ২৫ জুন রোববার থেকে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ১২ দিন বন্ধ থাকবে। তবে ছুটির আগে ও পরে শুক্র এবং শনিবার হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে ৩ জুলাই সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…