চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুচ্ছ ঘটনায় জবি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১১:৩৪ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
শিক্ষা
A A

তুচ্ছ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইউনুছ ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী সেই কর্মকর্তা সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ মে মোহাম্মদ ইউনুছ ভূঁইয়াকে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ছাদে ডেকে নিয়ে অভিযুক্ত তৌহিদ হুমকি দেয়। পরবর্তীতে ২৬ মে ইউনুছের বাসার পানির লাইন ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করেন তৌহিদ। পরে ইউনুছ ২৯ মে সূত্রাপুর থানায় তৌহিদের বিরুদ্ধে জিডি করে। থানার পরামর্শে ইউনুছ ক্ষতিগ্রস্ত পানির পাইপ মেরামত করলে পরবর্তীতে ১৪ জুন একই পানির পাইপ লাইন পুনরায় ভাঙচুর করে তৌহিদ।

জবি কর্মকর্তা মোহাম্মদ ইউনুছের অভিযোগ, তৌহিদ এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে লক্ষ্ণীবাজারের বাড়ীটির পানির মটর ও পাম্প তৌহিদ চুরি করে একই মটর ও পাম্প ক্রয় দেখিয়ে মোটা অংকের টাকা ফ্ল্যাট মালিকদের থেকে জোর পূর্বক আদায় করেন।

সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, তৌহিদ গত ১০ মে রাত ইউনুছকে ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন। অন্যথায় জীবননাশের হুমকি দেয়। এরপর ২৬ মে তৌহিদ ইউনুছের বাসার পানির সংযোগ কেটে দিয়ে আবারও তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ অবস্থায় ইউনুছের স্বাভাবিক জীবনযাপন হুমকির সম্মুখীন।

তবে হুমকির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত তৌহিদ বলেন, আমি কারো পানির লাইন কাটিনি। আমি ডেভেলপারের লাইন কেটেছি। তারা আমার টাকা দেয়নি। আমি তাদের কাছে টাকা পাই।

Reneta

এই বিষয়ে সূত্রাপুর থানার সাব ইন্সপেক্টর পীজুস রায় জানান, এটি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির নির্দেশনা

পরবর্তী

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতি ৪ শিশুর ১ জন প্রতিকূলতার শিকার 

পরবর্তী

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতি ৪ শিশুর ১ জন প্রতিকূলতার শিকার 

নাট্যকার ও সাংবাদিক রেজানুর রহমানের নাট্য নির্মাণের ২৪ বছর

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT