চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে জাসদের বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠান

জাহিদ রহমান জাহিদ রহমান
১১:০০ অপরাহ্ণ ২১, জুন ২০২৫
রাজনীতি
A A
জাসদের বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে দিনব্যাপী বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১১ টা থেকে শুরু হওয়া এই প্রীতিমিলনী অনুষ্ঠানে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মী-সমর্থক-শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাসদ স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. এম এ করিম।

Banglabid

অনুষ্ঠানে শুভেচ্ছা জানান জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্য, মুক্তিযোদ্ধা গোলাম ফারুক, সাবেক জাসদ নেতা মুক্তিযোদ্ধা রায়হান ফেরদৌস মধু, ৬০ দশকের ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আমির, মুক্তিযোদ্ধা আমিনুল হক (বড় বাবু), মুক্তিযোদ্ধা পি এম আজাদ, মুক্তিযোদ্ধা চিত্র সাংবাদিক সালাউদ্দিন সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, লোকমান আহমেদ, আফজাল হোসেন খান জকি, মুহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, খালিদ হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম চৌধুরী, মুনিরুল হক, ঈশরাজুর রহমান শামীম, রতন দাস, শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাইফুজ্জামান বাদশা, শরিফুল কবির স্বপন, সাজ্জদ হোসেন, মনির হোসেন, রোকেয়া সুলতানা আঞ্জু, এড. মুহিবুর রহমান মিহির, এড. মো. সেলিম, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার হারন অর রশিদ সুমন, আসলাম খান বাবু, আলী হোসেন তরুন, এ বি এম জাকিরুল হক টিটন, পারভিন আক্তার শাহীন, সোহেল আহমেদ, আকরামুল হক, শরিফুল ইসলাম সুজন, আমিনুল আজিম বনি, আহসান হাবিব শামীম, রাশিদুল হক ননী, মাসুদ আহমেদ, সর্দার খোরশেদ, কনক বর্মন, এড. শ্রাবনী গুহ জয়া দত্ত, রাবেয়া আক্তার, শিরীন শিকদার, নার্গিস আক্তার, মো. শাজাহান, একরামুল হক খান সোহেল, মকছুদের রহমান মানিক, উত্তম দাস প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা স্বাধীনতা বিরোধীদের সর্বগ্রাসী আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তরুণ প্রজন্মকে সচেতন হবার আহ্বান জানান।

Reneta

বক্তারা এ অনুষ্ঠানে জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। তারা জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মিথ্যা প্রতিহিংসামূলক মামলা দিয়ে কারাগারে বন্দী রেখে সাজানো বিচারের মুখোমুখি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।

তারা বলেন, জনগণের সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মুক্ত করে আবার জনগণের মাঝে ফিরিয়ে আনতে হবে।

প্রীতিমিলনীতে বর্ষার গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাসদবর্ষামঙ্গল প্রীতিমিলনীবর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT