চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবজিতে আঘাত পেয়েছেন জুনিয়র এনটিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৪
বিনোদন
A A

কয়েকদিন আগে অভিনেতা জুনিয়র এনটিআর ‘দেবেরা পার্ট ওয়ান’ এর শুটিং শেষ করেছেন। এর মাঝে জানা গেল একটি দুঃসংবাদ। অভিনেতা কবজিতে বড় আঘাত পেয়েছেন। তার হাতে প্লাস্টারও করা হয়েছে।

গুঞ্জন রটে জুনিয়র এনটিআর দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবর রটায় দুশ্চিন্তায় পড়েন ভক্তরা। ভক্তদের দুশ্চিন্তা দূর করতে সেট থেকে একটি ছবি শেয়ার করে আঘাত পাওয়ার কারণ জানিয়েছে অভিনেতার টিম। সাথে জুড়ে দেয়া হয়েছে অভিনেতার প্লাস্টার করা হাতের ছবি।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুদিন আগে জিমে ব্যায়াম করার সময় এনটিআর-এর বাম হাতের কবজিতে সামান্য আঘাত লেগেছিল। সতর্কতা হিসেবে তার হাতে প্লাস্টার করে দেওয়া হয়েছে। আঘাত থাকা সত্ত্বেও, জুনিয়র এনটিআর গত রাতে দেবেরার শুটিং শেষ করেছেন। শরীর খারাপ নিয়ে লড়াইও চালিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কয়েক সপ্তাহের মধ্যেই প্লাস্টার সরিয়ে দেয়া হবে এবং তিনি শিগগির কাজে ফিরবেন বলে জানা গিয়েছে। আমরা অনুরোধ করছি, এই ছোটখাটো আঘাতের বিষয়ে কোনও জল্পনা না করার জন্য।’

মঙ্গলবার জুনিয়র এনটিআর সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন। অভিনেতা লিখেছেন ‘দেবেরা পার্ট ওয়ান’-এর জন্য আমি আমার শেষ শট দিয়েছি। এটা একটা অনবদ্য জার্নি। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি এবং এই দুর্দান্ত টিমটিকে মিস করব। ২৭ সেপ্টেম্বরের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

কোরাটালা শিবা পরিচালিত এবং যুবসুধা আর্টস-এনটিআরআর্টস দ্বারা প্রযোজিত, নন্দামুরি কল্যাণ রামের উপস্থাপনায়, ‘দেবেরা: পার্ট ওয়ান’ আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৪-এ মুক্তি পেতে চলেছে। অভিনেতা ভক্তদের আশ্বস্ত করেছেন যে ছবিটির জন্য অপেক্ষা করাটা সকলের কাছেই সার্থক হবে।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনিয়র এনটিআরদেবেরা পার্ট ওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT