চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়াকে নিয়ে ‘হাসিনা’ নির্মাতার নতুন ছবি, এলো পোস্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

কেউ টের পায়নি, অনেকটা চুপিসারে নিজের নতুন একটি সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন জয়া আহসান। সিনেমাটির নাম ‘জয়া আর শারমিন’।

পরিচালনা করেছেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ খ্যাত নির্মাতা পিপলু আর খান। এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের শেষে অথবা ২০২৩-এর শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জয়া আর শারমিন’।

সিনেমাটি দুটি নারী চরিত্র কেন্দ্র করে উল্লেখ করে পরিচালক বলেন, দুজন নারী চরিত্র ঘিরেই এই সিনেমা। প্রধান চরিত্রে আছেন জয়া আহসান, আরেকটি চরিত্রে আছেন মহসিনা আক্তার, যিনি মঞ্চ নাটকে অভিনয় করেন। এটা একটি অন্তর্জগত ও ইমোশনাল গল্পের সিনেমা। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। আমরা একটু সময় নিচ্ছি। আগামীতে আরও বিস্তারিত জানাতে পারবো।

Banglabid

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির খবর জানিয়ে জয়া আহসান লিখেছেন, অবশেষে, ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।

তিনি আরো লেখেন, “আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভ কামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। ’

‘জয়া আর শারমিন’ প্রযোজনায় আছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের গল্পরাজ্য ফিল্মস এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনকোভিডজয়াজয়া আহসানপিপলু আর খানলিড বিনোদনসি-তে সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT