চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে চিরঘুমে শিল্পী জুয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৪
বিনোদন
A A
বনানীতে শিল্পী জুয়েল এর শেষ বিদায়, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘণ্টা কয়েকের ব্যবধানে বনানী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের গুণী দুই সংগীতশিল্পী। প্রথমে কালজয়ী ব্যান্ড ‘মাইলস’ এর কিংবদন্তী শিল্পী শাফিন আহমেদ, পরে গায়ক এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল।

একই গোরস্থানে শাফিনের দাফন সম্পন্ন হয় বিকেল সোয়া তিনটার দিকে। অন্যদিকে জুয়েলের দাফন সম্পন্ন হলো সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এসময় গোরস্থানে উপস্থিত ছিলেন জুয়েলের পরিবারের সদস্যসহ সংগীত অঙ্গনের অনেকে।

এরআগে আসর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে হয় জুয়েলের নামাজে জানাজা। যেখানে গায়কের পরিবারসহ সংগীত অঙ্গনের বহু পরিচিতজনকে দেখা যায়। দীর্ঘদিন ধরে টেলিভিশন প্রযোজনা ও নির্মাণের সাথে ছিলেন জুয়েল, তার শেষ বিদায়ে বিভিন্ন সময়ের সহকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

Banglabid

দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন জুয়েল। গত ২৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফসাপোর্টে। শেষ দুদিন অবস্থার উন্নতির কথাই জানাচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু মঙ্গলবার দুপুরে এলো দুঃসংবাদ।

নব্বই দশকে ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। বাবা মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

Reneta

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরঘুমজুয়েলদাফনমাইলসলিড বিনোদনশাফিনহাসান আবিদুর রেজা জুয়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ

পরবর্তী

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি যুব মৈত্রীর

পরবর্তী
জামায়াত-শিবিরের প্রতীক, লাল রঙের ব্যাকগ্রাউন্ডে হাত উঁচু করে স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি যুব মৈত্রীর

চীনের খেলোয়াড়রা টেবিল টেনিসে সোনা জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেবিল টেনিসে মিশ্র দ্বৈতে সোনা চীনের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT